শুক্রবার | ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহী সিটি কর্পোরেশনের দৈনিক মজুরি শ্রমিকদের বিক্ষোভ

বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহী সিটি কর্পোরেশনের দৈনিক মজুরি শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ নানা দাবিতে বিক্ষোভ করেছেন।

বুধবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে নগর ভবনের সামনে বিক্ষোভ করে শ্রমিকরা। এসময় শ্রমিকরা কর্মবিরতি পালন করে নগর ভবনের সামনে অবস্থান নেন।

বিক্ষোভ চলাকালে তারা সিটি কর্পোরেশনের বিভিন্ন ফটকে তালা ঝুলিয়ে দেন এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেন। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মজুরি বৃদ্ধির দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না; বরং বিষয়টি নানা অজুহাতে এড়িয়ে যাচ্ছেন।

বর্তমানে দৈনিক মজুরি ৪৮৪ টাকা যা দিয়ে সংসার চালানো সম্ভব নয় বলে অভিযোগ করেন শ্রমিকরা। তারা জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শ্রমিকরা দৈনিক ৭৫০ টাকা পান, অথচ সিটি কর্পোরেশনের শ্রমিকরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন।

শ্রমিকরা দ্রুত তাদের দৈনিক মজুরি ৭৫০ টাকায় উন্নীত করার দাবি জানান। তারা বলেন, “বর্তমান বেতনে সংসার চলে না, সন্তানদের লেখাপড়ার খরচও মেটানো যাচ্ছে না।”

বিক্ষোভে সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডের অন্তত আড়াই হাজার শ্রমিক অংশ নেন। তাদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন না হলে তারা লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন।

শ্রমিকদের দাবিগুলো হলো —

১. সকল শ্রমিক-কর্মচারীর সর্বনিম্ন মাসিক বেতন ২২,৫০০ টাকা কার্যকর করতে হবে।
২. রাষ্ট্র ঘোষিত দৈনিক ৭৫০ টাকা মজুরি প্রদান করতে হবে।
৩. প্রতিবছর নির্ধারিত উৎসব ভাতা প্রদান করতে হবে।
৪. বেতন প্রতি মাসের ৩ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে।
৫. শ্রমিকদের অভিযোগ থাকলে তা লিখিতভাবে গ্রহণ ও সমাধান করতে হবে; একই অভিযোগ থাকলে অন্যত্র বদলি করা যাবে, কিন্তু চাকরিচ্যুতির হুমকি দেওয়া যাবে না।
৬. অবসর গ্রহণের সময় বিদায় সম্মান প্রদান করতে হবে।
৭. নিয়োগ বাণিজ্য বন্ধ করে অস্থায়ী কর্মীদের স্থায়ী করতে হবে।

 


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.