শুক্রবার | ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
রাজশাহীতে নারী ও শিশু অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহীতে নারী ও শিশু অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী আঞ্চলিক লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে নারী ও শিশু অধিকার বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) আঞ্চলিক লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. চিত্রলেখা নাজনীন। মূল প্রবন্ধের উপর আলোচক ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ডিন অধ্যাপক ড. শিরীন আক্তার এবং রাজশাহী জেলার স্থানীয় সরকারের উপপরিচালক মো. জাকিউল ইসলাম।

কর্মশালায় বক্তারা বলেন, শিশুদের উন্নত ভবিষ্যৎ যেমন জরুরি তেমনি তাদের নিরাপদ বর্তমানও জরুরি। শিশুদের শাস্তির পরিবর্তে তাদের সংশোধন প্রক্রিয়াকে অগ্রাধিকার দিতে হবে। নারী বঞ্চিত থাকলে তার মাধ্যমে আলোকিত ভবিষ্যৎ প্রজন্ম পাওয়া যাবে না। আমাদের এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে হবে যেখানে কেউ কারো প্রতিদ্বন্দ্বী হবে না বরং একে অপরের পরিপূরক হবে।

এসময় বক্তারা নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠায় পরিবারে মায়ের পাশাপাশি বাবার সচেতনতার উপরও গুরুত্বরোপ করেন।

আরপিএটিসি’র উপপরিচালক তামান্না নাসরিন উর্মির সভাপতিত্বে এই কর্মশালায় রাজশাহী বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.