বৃহস্পতিবার | ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
রাজশাহীতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

রাজশাহীতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী রেলওয়ে স্টেশনে অভিনব কৌশলে হেরোইন পাচারের সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

সোমবার (১৪ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে স্টেশনের প্রথম শ্রেণির যাত্রী বিশ্রামাগারের সামনে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হাবাজপুর এলাকার ফাহারুল ইসলাম (৩০)।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁর কাছ থেকে ৭৩ গ্রাম হেরোইন, একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাহারুল স্বীকার করেছেন, জব্দ করা হেরোইন তিনি টাঙ্গাইল জেলায় বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।

র‌্যাব আরও জানায়, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত ফাহারুল অভিনব নানা কৌশলে মাদক পরিবহন করতেন। তাঁর বিরুদ্ধে রাজশাহী রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.