রবিবার | ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেছে রাজশাহী জেলা পরিষদ

শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেছে রাজশাহী জেলা পরিষদ

নিজস্ব প্রতিবেদন: রাজশাহী জেলা পরিষদের আয়োজনে দুই দিন ব্যাপী এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণের শুরু হয়েছে।

আজ সোমবার (১৪ জুলাই) সকাল ১০ টায় রাজশাহী জেলা পরিষদ সভাকক্ষে এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানের উদ্ধোধন করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে চেক বিতরন করা হয়।

এসময় রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু: রেজা হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) (যুগ্মসচিব) মোহাম্মদ হাবিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জাকিউল ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার মোঃ মাহমাদুল হাসান, জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল ওয়াহাব এবং রাজশাহী মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিন। এ ছাড়াও উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী এ. কে. এম আনোয়ার হোসেন-সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

জেলা পরিষদের রাজস্ব বাজেটের আওতায় ২১৩ জন এসএসসি/সমমান শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার টাকা করে এবং ২৬৩ জন এইচএসসি/সমমান শিক্ষার্থীদের মাঝে ৬ হাজার টাকা করে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হচ্ছে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.