মঙ্গলবার | ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
বাংলাদেশ সিরিজের টেস্ট দল ঘোষণা করল শ্রীলঙ্কা

বাংলাদেশ সিরিজের টেস্ট দল ঘোষণা করল শ্রীলঙ্কা

প্রবাহ ডেস্ক: পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে গেছে বাংলাদেশ। দুই দলের মাঠের লড়াই শুরু হবে টেস্ট ম্যাচ দিয়ে। দুই ম্যাচের এই সিরিজের প্রথমটির জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

আগামী ১৭ জুন থেকে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের বাকি টেস্ট ম্যাচটি শুরু হবে ২৫ জুন থেকে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোতে।

টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। আগামী ২, ৫ ও ৮ জুলাই অনুষ্ঠিত হবে তিনটি একদিনের ম্যাচ। এরপর ১০, ১৩ ও ১৬ জুলাই তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে দুই দল।

শ্রীলঙ্কা টেস্ট স্কোয়াড-

পাথুম নিসাঙ্কা, ওশাদা ফার্নান্দো, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুসল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, পসিন্দু সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, পবন রথনায়েক, প্রবাথ জয়সুরিয়া, থারিন্দু রত্নায়েকে, আকিলা ধানাঞ্জয়া, মিলন রথনায়েক, অসিথা ফার্নান্দো, কাসুন রাজিথা, ঈশিতা ভিজেসুন্দরা।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.