বুধবার | ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
আপনাদের সঙ্গে দেখা হবে ধারণায় ছিল না: আজহারুল

আপনাদের সঙ্গে দেখা হবে ধারণায় ছিল না: আজহারুল

প্রবাহ ডেস্ক: জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ৫ আগস্ট সকাল পর্যন্ত ধারণা ছিল না যে আপনাদের সঙ্গে দেখা হবে।

বুধবার (২৮ মে) সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি পাওয়ার পর এক প্রেস কনফারেন্সে তিনি এ কথা বলেন।

এটিএম আজহারুল ইসলাম বলেন, ২০১৯ সালে আদালত যখন ফাঁসির হুকুম দিলো, একবারে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নিই, আল্লাহর কাছে হাজির হবো। কিন্তু ২০১৯ সালের ডিসেম্বরে করোনা হলে, আল্লাহর দরবার থেকে আমার জন্য করুণা হলো।

তিনি বলেন, পাঁচ-ছয় বছর কনডেম সেলে ছিলাম। সেখানে ফাঁসির আসামিরা থাকে জানেন। সবচেয়ে কষ্ট হয়েছিল দুই নম্বর জেলের ফাঁসির সেলে। পুরাতন আমলের ফাঁসির জেলে প্রায় ১০ মাস ছিলাম। এরপর চার নম্বর জেলের ফাঁসির সেলে রাখা হয়েছিল। সেখানে তুলামূলক ভালো ছিলাম। রেস্ট্রিকশন ছিল, তবে যেখানে সেখানে যেতে পারিনি। আলহামদুলিল্লাহ সেখানে সময় কাটাতাম।

জামায়াতের এ নেতা বলেন, ৫ আগস্ট সকাল পর্যন্ত ধারণা ছিল, আওয়ামী লীগের আগের যারা আছেন, তারা ১০-২০ হাজার লোক মেরে ফেলেও ক্ষমতায় থাকার চেষ্টা করবেন। আর তারা মনে করেন তাদের তো, সে সুযোগ আছে। তো যাই হোক আমার কাছে রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে ৫ আগস্ট সকাল ৯টা থেকে ১০টার সময় টিএসসিতে অনেক লোক, তখন জেলখানাতেও ভয়ে অনেক ঢিলা হয়ে গেছিল। অনেক কিছু প্রবেশ করতো, মেমোরি কার্ড নিতে আটকায়তো না, তখন ওই মাধ্যমে ফলো করতাম, অনেক খবর পেতাম। তো দেখলাম যে একটা ছোট্ট বাচ্চা পাঁচ ছয় বছরের, ওর পাশেই একটা পুলিশ দাঁড়ায় আছে, ঘুষি মারতেছে। তো আমি তখন বললাম যে এ সরকার থাকতে পারবে না। বলে কেন? এ বাচ্চা কীভাবে জানে এ পুলিশটা খারাপ, মারতে গেছে। তাহলে অবস্থা এমন সৃষ্টি হয়েছে যে এই সরকার জনমানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এরপরের ঘটনা আপনারা জানেনই। আলহামদুলিল্লাহ, মুক্তি পেয়ে গেলাম আজ সকালেই।

এর আগে শুরুতেই উপস্থিত সবাইকে সালাম জানিয়ে বলেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বয়সে বৃদ্ধ হলেও চিন্তা-চেতনা-কর্মে যুবক।

এটিএম আজহার বলেন, ইসলামী আন্দোলন করা অপরাধ। এটা যখন প্রথম ছাত্র জীবনে আন্দোলন করি, তখন থেকেই মনে বদ্ধমূল ধারণা, ইসলামী আন্দোলন করলে ফাঁসি হবেই। এটা নিয়ে চিন্তা হতো না। কোনো সময়, কোনো সময় চিন্তা হতো না।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.