বুধবার | ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
সিরাজগঞ্জ তাঁত প্রশিক্ষণ ও বেসিক সেন্টার উদ্বোধনের অপেক্ষায়

সিরাজগঞ্জ তাঁত প্রশিক্ষণ ও বেসিক সেন্টার উদ্বোধনের অপেক্ষায়

প্রবাহ ডস্কে: সিরাজগঞ্জ সদর উপজেলার মিরপুরে নির্মিত তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার ভবনটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। প্রশিক্ষণ কেন্দ্রটির কার্যক্রম এবছরের শেষ নাগাদ চালু হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন প্রতিষ্ঠানটির লিয়াজোঁ কর্মকর্তা অমিত সরকার। তিনি বলেন, ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হলে তাঁতিদের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হবে। দীর্ঘ প্রতীক্ষার পর আধুনিক সুবিধাসম্পন্ন এ ভবন নির্মাণ সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।

তিনি জানান, জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পরিকল্পিত প্রশিক্ষণ কর্মসূচিগুলো এই ভবন থেকেই পরিচালিত হবে যা তাঁতিদের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখন শুধু আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এ ভবনটির কার্যক্রম শুরুর অপেক্ষায় প্রহর গুনছে।

দপ্তরটির তথ্য মতে, সিরাজগঞ্জের সদর, কামারখন্দ, কাজিপুর ও তাড়াশ উপজেলায় প্রায় ১৬ হাজার তাঁতি রয়েছে যারা তাঁতশিল্পকে কেন্দ্র করেই জীবিকা নির্বাহ করছে। তাঁত পেশাকে বাঁচিয়ে রাখতে আর্থ-সামাজিক উন্নয়নের জন্য সিরাজগঞ্জের তাঁত বোর্ড ওই চার উপজেলার তাঁতিদের মাঝে সহজ শর্তে সুদবিহীন ঋণ সুবিধা প্রদান করে থাকে। সিরাজগঞ্জের এই চার উপজেলায় আর্থ-সামাজিক প্রকল্পের আওতায় ৭৬৩ জন তাঁতির মাঝে মোট ৮ কোটি ৫৯ লক্ষ ৬০ হাজার টাকার ঋণ প্রদান করা হয়েছে। ঋণপ্রাপ্তদের মধ্যে পুরুষ ৬৯২ জন ও মহিলা ৭১ জন।

তাঁতিদের উন্নয়নের জন্য সিরাজগঞ্জ তাঁত প্রশিক্ষণ ও বেসিক সেন্টারের ২টি প্রকল্প চলমান রয়েছে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.