বৃহস্পতিবার | ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
নুসরাত ফারিয়া আটকের পর ডিবি কার্যালয়ে

নুসরাত ফারিয়া আটকের পর ডিবি কার্যালয়ে

প্রবাহ ডেস্ক: জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। রবিবার (১৮ মে) দুপুরে বিদেশ যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। সেখানেই তাকে জিজ্ঞাসাবাদের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।

আজ রবিবার (১৮ মে) দুপুরে থাইল্যান্ডের উদ্দেশে যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন নুসরাত ফারিয়া। সেখানেই বাধার মুখে পড়েন অভিনেত্রী।

গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানী ঢাকার ভাটারা এলাকায় শিক্ষার্থী হত্যাচেষ্টার অভিযোগে নুসরাত ফারিয়াসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে মামলা হয়েছে।

সূত্র জানায়, হত্যাচেষ্টার ওই মামলায় আটক দেখানোর পর ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।

মামলার নথিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ জোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে নুসরাত ফারিয়াকে।

নুসরাত ফারিয়া ‘মুজিব’ সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন।

 


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.