বৃহস্পতিবার | ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
রাজশাহীতে একদিনে ৪ জনের মৃতদেহ উদ্ধার

রাজশাহীতে একদিনে ৪ জনের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পৃথক তিনটি স্থান থেকে ৪ টি লাশ উদ্ধার করেছে পুলিশ।এর মধ্যে ২টি গলিত লাশ ও সড়ক দূর্ঘটায় ২ জন নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।১৭ মে শনিবার পুলিশ লাশ গুলো উদ্ধার করে।

রাজশাহীর তানোরে নিখোঁজ হওয়ার ২০ দিন পর শিবনদ থেকে এক যুবকের বস্তাবন্দী হাড়গোড়সহ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম চিত্তরঞ্জন পাল (২৬)। তিনি হাবিবনগর পালপাড়া গ্রামের বাসিন্দা। পরিবারের সদস্যরা জানান, লুঙ্গি ও গেঞ্জি দেখে তাঁরা লাশ শনাক্ত করেন। চিত্তরঞ্জনের পরিবারের দাবি, একই গ্রামের কলেজ ছাত্রী কামনা পালের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে তাঁকে হত্যা করা হয়েছে।

অপরদিকে,রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন ভড়ুয়াপাড়ায় আখ ক্ষেত থেকে অজ্ঞাত ব্যাক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৭মে, শনিবার সন্ধ্যায় বেলপুকুর ভড়ুয়া পাড়া বাইবাশ রাস্তার ব্রিজের পশ্চিম পাশের আখ ক্ষেতের ভেতরে লাশটি পাওয়া যায়।

বেলপুকুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যার পূর্বে ঘটনার খবর পেয়ে বেলপুকুর ভড়ুয়াপাড়া ব্রিজের পাশের আখ ক্ষেতে গলিত ব্যাক্তির লাশটি উদ্ধার করা হয়েছে। তবে লাশটি শনাক্ত করা সম্ভব হয়নি। পোস্টমর্টেম এর পর লাশটি সনাক্ত করা যাবে।

অন্যদিকে,রাজশাহীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মটর বাইক আরোহী ২ কিশোর নিহত হয়েছে। শনিবার (১৭ মে) সন্ধ্যায় নগরীর মেহেরচন্ডী ফ্লাইওভারে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলো নগরীর চকপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে নাহিয়ান হাসান (১৭) এবং মেহেরচন্ডী এলাকার পিয়ারুল ইসলামের ছেলে পিয়াসুর রহমান পিয়াস (১৭)। তারা দুজনই নগরীর খড়খড়ি উচ্চ বিদ্যালয় দশম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানায়, নগরীর মেহেরচন্ডী ফ্লাইওভারে মোটরসাইকেল গতি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পোলের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে যায় নাহিয়ান ও পিয়াস। পরে তাদেরকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

মতিয়ার থানার অফিসার ইনচার্জ আব্দুল মালেক জানান, এ ঘটনায় মতিহার থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.