বুধবার | ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
পশ্চিমবঙ্গে একদিনে চাকরি গেল ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের

পশ্চিমবঙ্গে একদিনে চাকরি গেল ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের

প্রবাহ ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এ শিক্ষকরা অপ্রশিক্ষিত হওয়ায় তাদের চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের রায়, চাকরি বাতিল হলেও আগামী চার মাস তারা স্কুলে যেতে পারবেন। বেতন পাবেন প্যারা টিচার হিসাবে। রাজ্যকে আগামী তিন মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করে শেষ করতে হবে। তবে যাদের চাকরি বাতিল হয়েছে, তারা ইতোমধ্যে প্রশিক্ষণ নিয়ে থাকলে নতুন নিয়োগ প্রক্রিয়ায় তারা অংশ নিতে পারবেন।

এ সংক্রান্ত যে মামলা দায়ের করা হয়েছিল সেখানে অভিযোগ করা হয়েছিল, প্রশিক্ষিতদের চেয়ে কম নম্বর পেয়েও অনেক অপ্রশিক্ষিত প্রার্থী চাকরির সুপারিশপত্র পেয়েছিলেন।

মামলাকারীদের আইনজীবীর বক্তব্য, মামলাকারীদের থেকে কম নম্বর প্রাপ্ত অনেককে চাকরি দেওয়া হয়েছে। ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় প্যানেলে ৮২৪ জনের নাম ছিল। মামলাকারীরা ইন্টারভিউ না দিয়েই তাদের থেকে বেশি নম্বর পেয়েছিলেন।

তারপর ১৩৯ জনের একটি তালিকা তৈরি করা হয়, চাকরি যারা পেয়েছেন, তাদের থেকেও এই ১৩৯ জনের নম্বর বেশি ছিল।

আইনজীবীর দাবি, ৩০ হাজারের বেশি এমন প্রার্থী নিয়োগ করা হয়েছিল, যাদের নম্বর মামলাকারীদের থেকে কম।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.