রবিবার | ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
দ্রুত ক্লান্তি দূর করতে যে ৪ খাবার

দ্রুত ক্লান্তি দূর করতে যে ৪ খাবার

 

প্রবাহ ডেস্ক : নিয়মিত পরিশ্রমের ফলে শরীরে ক্লান্তি বোধ আসতেই পরে। তবে ক্লান্তির ছাপ দূর করে দ্রুত শরীরকে চাঙ্গা করাও দরকার। এ জন্য মানতে কিছু নিয়ম। খেতে হবে এমন কয়েকটি এনার্জি সমৃদ্ধ খাবার, যা শরীরে দ্রুত শক্তি আনে।

সাধারণত বিশেষজ্ঞরা বলেন, এ ধরনের খাবার সকালে খাওয়া উচিত যা সারাদিন শরীর সুস্থ রাখতে পারে। খাবারগুলো:

খেতে হবে আমন্ড
আমন্ড দারুণ একটি খাবার। এ খাবারটি খেলে শরীর সুস্থ থাকতে পারে। এতে রয়েছে ভিটামিন বি থেকে শুরু করে নানা প্রয়োজনীয় খনিজ। তাই রোজ ৫ থেকে ৬টি আমন্ড খেতে পারলে শরীর সুস্থ থাকে, ক্লান্তি হয় দূর।

কলা খেতে হবে নিয়মিত
কলা হলো উপকারী ফল। এই ফলে রয়েছে ক্যালোরি। এর মাধ্যমে শরীর দ্রুত শক্তি পায়। এছাড়াও নানা ভিটামিন ও খনিজে ভরপুর থাকে কলা। এবার থেকে এই ফল খান ভালো থাকতে চাইলে।

তালিকায় রাখতে হবে হার্বাল টি
শরীর সুস্থ রাখতে চাইলে খেতে পারেন হার্বাল টি। এই চায়ে থাকে নানা উপকারী উপাদান। মাথায় রাখতে হবে যে হার্বাল টি এর মধ্যে ক্যাফেইন থাকে। এই উপাদান ক্লান্তি দূর করতে পারে। তাই এই পানীয় রোজ খান।

লেবু পানি
লেবুর মধ্যে রয়েছে ভালো পরিমাণে ভিটামিন সি এবং প্রয়োজনীয় খনিজ। এবার তার সঙ্গে পানি মিশিয়ে লবণ, চিনি অল্প মেশালে তা হয়ে যায় সুপার ড্রিংকস। তবে কারো সুগার, প্রেশার থাকলে অবশ্যই মেশাতে যাবেন না এসব। এর থেকে সমস্যা তৈরি হতে পারে। এছাড়া অন্য যে কোনও মানুষ এভাবে খেতে পারেন লেবু জল।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.