বৃহস্পতিবার | ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
জেল থেকে জ্যাকুলিনকে শুভেচ্ছা

জেল থেকে জ্যাকুলিনকে শুভেচ্ছা

প্রবাহ ডেস্ক: বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের ‘স্বপ্নের পুরুষ’ ছিলেন সুকেশ চন্দ্র শেখর। তাকে বিয়ে করতে চেয়েছিলেন এ অভিনেত্রী।

কিন্তু স্বপ্ন বাস্তব হয়নি। ২০০ কোটি রুপি জালিয়াতির মামলায় সুকেশ বর্তমানে তিহাড় জেলে। সেখান থেকেই কয়েকদিন আগে জন্মদিনের শুভেচ্ছা জানান জ্যাকুলিন ফার্নান্দেজকে।

রোববার আবারও তাকে জেল থেকে ইস্টার সানডের শুভেচ্ছা জানিয়েছেন সুকেশ চন্দ্র শেখর। খবর এনডিটিভির।

এতে সুকেশ চন্দ্র শেখর আরও লেখেন, আগামী ইস্টার সানডে আমরা একসঙ্গে উদযাপন করব।

প্রতারণার মামলায় নাম জড়িয়েছিল জ্যাকুলিনেরও। একাধিকবার আদালতে হাজিরা দিতে হয়েছে তাকে। প্রেমিকের বিরুদ্ধেও মুখ খুলেছিলেন এ অভিনেত্রী। আদালতে জ্যাকুলিন বলেছিলেন, ‘আমার আবেগের সঙ্গে খেলা করেছে, আমার জীবন নরকে পরিণত করে দিয়েছে।’

এ বক্তব্যের জবাবে সুকেশ বলেছিলেন, ‘আমি তার সম্পর্কে কিছু মন্তব্য করতে চাই না। সে নিশ্চয়ই বলার কারণ পেয়েছে বলেই এ কথা বলেছে। আমি তার সম্পর্কে কিছু বলতে চাই না। যখন আপনি কাউকে ভালোবাসেন, আপনি তাকে রক্ষা করার চেষ্টা করেন।’


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.