বৃহস্পতিবার | ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
রিজভীর মুক্তির দাবিতে ছাত্র সমাবেশ

রিজভীর মুক্তির দাবিতে ছাত্র সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব ও রাকসুর সাবেক ভিপি এ্যাড: রুহুল কবির রিজভীর মুক্তির দাবিতে ছাত্র সমাবেশ করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার ( ২ মার্চ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এ সমাবেশের আয়োজন করে।

বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার আহ্বায়ক সুলতান আহমেদ রাহীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত খালেক। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদ মামুনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, এই সরকার দেশকে অস্থিতিশীল করে তুলেছে। কোথাও কোন শান্তি নেই। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। মানুষ ১ হাজার টাকা নিয়ে বাজারে গেলে ব্যাগ ভর্তি বাজার আনতে পারে না। বাসায় ফিরে বৌ এর বকুনি খেতে হয়। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির বাসায় গিয়ে নানান রকমের মাছ দিয়ে ভাত খেয়েছেন। কিন্তু সাধারণ জনগণ তা খেতে পারেন না। এই সরকার জনগণের চিন্তা করে না। বিশ্ববিদ্যালয় গুলোতে নৈরাজ্য শুরু হয়েছে। ছাত্রলীগের নেতৃদের দ্বারা সাধারণ ছাত্রীরা নির্যাতিত হচ্ছে। ব্লাক মেইল করা হচ্ছে।

তিনি আরো বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব এ্যাড: রুহুল কবির রিজভীকে গায়েবী মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। নির্যাতন করা হচ্ছে। তিনি অসুস্থ মানুষ তবুও সরকারের নির্যাতন বন্ধ হচ্ছে না। তার কিছু হলে এই সরকারকেই দায়ভার নিতে হবে বলে হুশিয়ারী দেন এই নেতা।

ছাত্র সমাবেশে সঞ্চলনা করেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক সাকিলুর রহমান সোহাগ ও মাহমুদুল মিঠু।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.