বুধবার | ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
আমরা স্মার্ট বাংলাদেশে স্মার্ট খেলোয়াড় গড়ে তুলতে চাই: বিভাগীয় কমিশনার

আমরা স্মার্ট বাংলাদেশে স্মার্ট খেলোয়াড় গড়ে তুলতে চাই: বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক: বর্তমান প্রজন্ম অন্য দেশের প্রধানমন্ত্রীর থেকে একজন খেলোয়াড়কে আগে চেনে বলে মন্তব্য করেছেন বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্, এনডিসি। তিনি শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার পরামর্শ দিয়ে বলেন, আমরা স্মার্ট বাংলাদেশে স্মার্ট খেলোয়াড় গড়ে তুলতে চাই। এ চ্যালেঞ্জ খেলোয়াড়দের মোকাবিলা করতে হবে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল দশ’টায় সরকারি শারিরীক শিক্ষা কলেজ মাঠে বিভাগীয় পর্যায়ে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা -২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় বিভাগীয় কমিশনার এসব কথা বলেন।

জি এস এম জাফরউল্লাহ্ বলেন, আজকে প্রতিটি খেলাই প্রতিযোগিতামূলক হবে। এখান থেকে ভালো ক্রীড়াবিদ বেরিয়ে আসবে। ক্রীড়াক্ষেত্রে রাজশাহী বিভাগ থেকে সারা বাংলাদেশে এবং বিশ্বে সুনাম অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জাতীয় পতাকা, অ্যাথলেটিকস ফেডারেশনের পতাকা, বিভাগীয় ও রাজশাহী বিভাগের ৮ জেলার ক্রীড়া পতাকা উত্তোলন, বেলুন ও ফেস্টুন ওড়ানো এবং মশাল প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এ. এন. এম. মঈনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আরএমপি’র অতিরিক্ত কমিশনার মোঃ ফারুক হোসেন এবং জেলা প্রশাসক আব্দুল জলিল। এছাড়া আট জেলার কর্মকর্তা-কর্মচারী, প্রতিযোগীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও নানা শ্রেণী পেশার মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.