বুধবার | ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
রাজশাহীতে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন

রাজশাহীতে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক: “সবার জন্য গুণগত পরিসংখ্যান ও তথ্য” এই প্রতিপাদ্যে রাজশাহীতে উদযাপিত হয়েছে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৫।

সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টায় বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কনফারেন্স রুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানটি আয়োজন করে বিভাগীয় পরিসংখ্যান কার্যালয় ও জেলা পরিসংখ্যান কার্যালয়, রাজশাহী।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ এনডিসি।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, টেকসই উন্নয়নের জন্য নির্ভুল ও নির্ভরযোগ্য পরিসংখ্যান অপরিহার্য। পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে জাতীয় বাজেট, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নসহ প্রতিটি ক্ষেত্রে গুণগত তথ্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আরও বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও তথ্য সংগ্রহে দক্ষতা বৃদ্ধি করতে পারলেই পরিসংখ্যান খাত আরও শক্তিশালী হবে।

আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, পরিসংখ্যানবিদ এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.