বৃহস্পতিবার | ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
বীমার অর্থ পেতে নিজের পা কেটে ফেললেন ব্রিটিশ সার্জন!

বীমার অর্থ পেতে নিজের পা কেটে ফেললেন ব্রিটিশ সার্জন!

প্রবাহ ডেস্ক: বীমা কোম্পানি থেকে ৪ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ পেতে নিজের দুই পা কেটে ফেলার ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে। ৪৭ বছর বয়সী এক ব্রিটিশ সার্জন এই কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে, যা দেশটির স্বাস্থ্য ও বীমা খাতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সার্জনের নাম ড. ক্রিস্টোফার মেইনস। তিনি দীর্ঘদিন ধরে মানসিক অবসাদ এবং ঋণে জর্জরিত ছিলেন। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে তিনি এ পরিকল্পনা করেন।

বীমা কোম্পানিগুলোকে তিনি ২০১৯ সালে জানান, সেপসিসে আক্রান্ত হয়ে তার দুটি পা কাটা গেছে। এরপর তাদের কাছে ক্ষতিপূরণের অর্থ দাবি করেন তিনি।

প্রাথমিকভাবে বীমা কোম্পানি তার দাবি মেনে নিলেও, পরবর্তীতে তাদের সন্দেহ হয়। তদন্তে নেমে বীমা কোম্পানির প্রতিনিধিরা দেখতে পান, মেইনসের আঘাতের ধরন সাধারণ পা কাটার সঙ্গে মেলে না। তারা আরও তদন্ত করে জানতে পারেন, মেইনস নিজেই ধারালো অস্ত্র দিয়ে তার পা কেটে ফেলেছেন! এই কাজে তাকে একজন অপরিচিত ব্যক্তি সাহায্য করেছে বলেও তদন্তে উঠে এসেছে।

মেইনসের বিরুদ্ধে পরবর্তীতে প্রতারণা ও বীমা জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করা হয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন এবং তার মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। এই ঘটনায় যুক্তরাজ্যের বীমা কোম্পানিগুলো নতুন করে তাদের নীতিমালা পর্যালোচনা শুরু করেছে।

সূত্র: দ্য টেলিগ্রাফ


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.