বৃহস্পতিবার | ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
রাজশাহীতে আরএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে আরএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা আজ বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০ টায় পুলিশ সদর দপ্তরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান । তিনি মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা করেন। সভায় কিশোর অপরাধের বর্তমান প্রবণতা, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের অগ্রগতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, চাঁদাবাজ, অবৈধ দখলকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ এবং মহানগরীর সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এছাড়াও গুজব প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে বলেন।

জুন ২০২৫ মাসের অপরাধ পরিসংখ্যান পর্যালোচনার পাশাপাশি জুলাই মাসে গৃহীত পদক্ষেপের অগ্রগতি ত্বরান্বিত করার লক্ষ্যে প্রতিটি বিভাগের প্রতিবেদন উপস্থাপন করা হয়। শহরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নানা বাস্তবধর্মী কৌশল প্রণয়ন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) সহ আরএমপি’র বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও রাজশাহীর গুরুত্বপূর্ণ পুলিশ সংস্থার প্রতিনিধিগণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.