বৃহস্পতিবার | ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবারবার (৪ জানুয়ারি) সকাল ১১ টায় রামেবির অস্থায়ী কার্যালয়ে অসহায় ও বয়স্কদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা: এ.জেড.এম মোস্তাক হোসেন।

কম্বল বিতরণকালে উপাচার্য বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের সেবা করা সবার দায়িত্ব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল মানুষের উন্নয়নের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। বিশেষ করে অসহায় ও দরিদ্র মানুষের জন্য নিবেদিত প্রান।

তিনি আরো বলেন, সমাজের সকল স্তরের মানুষকে নিজ নিজ জায়গা থেকে সহায়তার হাত বাড়াতে হবে। এর ফলে যেমন অসহায় মানুষগুলোর উপকার হয়, তেমনি সৃষ্টিকর্তাও খুশি হোন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামেবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ ও রামেবির ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মো: বুলবুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন রামেবির রেজিস্ট্রার অধ্যাপক ডা. আনোয়ারুল কাদের, পরিচালক (প.উ.) ইঞ্জিনিয়ার মো: সিরাজুম মুনির, ডা. মো: জাকির হোসেন খোন্দকার, পরিচালক ( অ.হি.), পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা মো: আনোয়ার হাবিব, কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, উপ-পরিচালক (প.উ.) এস.এম.ওবায়দুল ইসলাম, উপ-রেজিস্ট্রার ডা. মো: আমিন আহমেদ খান, উপাচার্য মহোদয়ের একান্ত সচবি (ভারপ্রাপ্ত) মো: ইসমাঈল হোসেনসহ রামেবির সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এর পরে ২০২৩ সালের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করেন উপাচার্য মহোদয় অধ্যাপক ডা.এ জেড. এম মোস্তাক হোসেন।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.