শুক্রবার | ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
রাজশাহীর পদ্মা নদীর বাঁধ ঘিরে অবৈধ দখলদারদের উচ্ছেদ করলো প্রশাসন

রাজশাহীর পদ্মা নদীর বাঁধ ঘিরে অবৈধ দখলদারদের উচ্ছেদ করলো প্রশাসন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর পদ্মা নদীর বাঁধ ঘিরে অবৈধ দখলদারদের উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

 

আজ বুধবার (১৮ জুন) দুপুরে নগরীর হাইটেক পার্ক সংলগ্ন পদ্মা নদীর তীরে অবস্থিত আই বাঁধে এই অভিযান পরিচালনা করা হয়। পুরিশ ও পানি উন্নয়ন বোর্ডের সদস্যদের নিয়ে অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার রকিবুল হাসান।

 

এসময় মোট ৮ টি দোকান উচ্ছেদ করা হয়। নগরবাসীর দাবি, এইসব দলখদারদের কারণে নদীর তীরে যাতাযাতে সমস্যা হয়। স্থানটি পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধানে রয়েছে। এদিকে উচ্ছেদের পর সংশ্লিষ্ট দোকানদাররা জানান, আশপাশে আরও দোকান ও বাড়ি থাকলেও শুধুমাত্র ৮ টি দোকান উচ্ছেদ করা হয়েছে।

 

অভিযান শেষে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার রকিবুল হাসান জানান, পানি উন্নয়ন বোর্ডের নির্মিত টি-বাঁধ ও আই-বাঁধে অবৈধ দখলদারদের তালিকা করা হয়েছে। সেই অনুপাতে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। যদি কেউ বাদ পরে পরবর্তিতে তাদেরকেও উচ্ছেদ করা হবে।


 


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.