বৃহস্পতিবার | ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
ইরানে ইন্টারনেট বন্ধ, স্টারলিংকের সুবিধা দিলেন ইলন মাস্ক

ইরানে ইন্টারনেট বন্ধ, স্টারলিংকের সুবিধা দিলেন ইলন মাস্ক

প্রবাহ ডস্কে: ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলার পর দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ইরান সরকার। এ প্রেক্ষাপটে ইরানিদের জন্য স্যাটেলাইটভিত্তিক স্টারলিংক ইন্টারনেট সেবা চালুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক।

শনিবার (১৪ জুন) স্থানীয় দিবাগত রাত ১টা ৪ মিনিটে এক্স প্ল্যাটফর্মে এক পোস্টে ইলন মাস্ক লিখেছেন, ‘দ্য বিমস আর অন।

এ বার্তার মাধ্যমে তিনি ইরানে স্টারলিংকের সংকেত চালু রয়েছে বলে জানান। খবর জেরুজালেম পোস্টের।

এর আগে শুক্রবার ইরানের যোগাযোগ মন্ত্রণালয় জানায়, চলমান পরিস্থিতির কারণে দেশজুড়ে ইন্টারনেটে ‘অস্থায়ী সীমাবদ্ধতা’ আরোপ করা হয়েছে। এতে ইরানের নাগরিকরা আন্তর্জাতিক সংবাদমাধ্যমসহ বাইরের জগৎ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েন।

ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় তথ্যপ্রবাহ পুরোপুরি থেমে যায়। সাধারণ মানুষ নাগরিক জীবনের জরুরি তথ্য ও আন্তর্জাতিক সংবাদ থেকে বঞ্চিত হন। এই পরিস্থিতিতে স্টারলিংক ইন্টারনেট চালুর ঘোষণা দেন ইলন মাস্ক।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.