শুক্রবার | ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
যে ক্রিকেটারকে দলে পেয়ে খুশি বাংলাদেশ কোচ

যে ক্রিকেটারকে দলে পেয়ে খুশি বাংলাদেশ কোচ

প্রবাহ ডেস্ক: বছর দুয়েক পর জাতীয় দলে ফিরেছেন এবাদত হোসেন। এর আগে ফর্মে থাকা অবস্থায় জাতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন তারকা এই পেসার। ২০২৩ সালের জুলাইয়ে ঘরের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার সময়ে হাঁটুর চোটে পড়েছিলেন এবাদত।

এরপর ইংল্যান্ড থেকে পায়ের অস্ত্রোপচার করে দেশে ফেরেন এবাদত। পরে বছর খানেক থাকতে হয় মাঠের বাইরে। এরপর গেল বছর এনসিএল টি-টোয়েন্টি দিয়ে ফেরেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে। সবশেষ বিপিএলেও খেলেন চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশালে, চলতি বছরে খেলেছেন ডিপিএলেও।

সাম্প্রতিক সময়ে এসব ঘরোয়া আসরে পারফর্ম করার কারণেই আবার ডাক পেয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে। প্রধান কোচ ফিল সিমন্স এবাদতকে প্রথমবারের মতো দলে পেয়েছেন। গলে আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে এবাদতকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সিমন্স।

এ সময় তিনি বলেন, ‘এবাদতকে দেখে বেশ ভালো মনে হচ্ছে। দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে ফিরেছে। তাকে দলে ফিরে পেয়ে খুব ভালো লাগছে। সুযোগ পেলে সে কেমন করে দেখতে মুখিয়ে আছি।’

এদিকে নাহিদ রানাকে নিয়ে সিমন্স বলেন, ‘আমি চাই সে যেন উন্নতি করতে থাকে, উন্নতির ধারাবাহিকতা অব্যাহত রাখে। সে অনেক তরুণ, আরও অনেক শেখার সুযোগ আছে। দলে এখন শন টেইটও আছে কোচ হিসেবে। নাহিদের জন্য যা উন্নতির দারুণ সুযোগ। তাই এটাই চাওয়া, নাহিদ আরও উন্নতি করুক।’


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.