মঙ্গলবার | ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
বিসিএলে আসতে পারে বিদেশি দল

বিসিএলে আসতে পারে বিদেশি দল

প্রবাহ ডেস্ক: ঘরোয়া ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় লিগ শেষে সেখানে ভালো খেলা ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) আয়োজন করে থাকে বিসিবি। এই লিগে এবার যুক্ত হতে পারে একটি বিদেশি দল। যদিও সব কিছুই নির্ভর করছে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের অনুমোদন সাপেক্ষে।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, তিনটি স্থানীয় দলের সঙ্গে মাঠে নামবে একটি বিদেশি দল। এ ব্যাপারে বিসিবির এক কর্মকর্তা ইংরেজি এক দৈনিককে বলেছেন, ‘এতে প্রতিযোগিতার মান যেমন বাড়বে, তেমনই তিনটি দলে জায়গা পেতে হলে স্থানীয় ক্রিকেটারদেরও করতে হবে অসাধারণ পারফরম্যান্স। আর বিদেশি দল থাকলে টুর্নামেন্টে নতুন মাত্রাও যোগ হবে। এখন সব নির্ভর করছে বিসিবি সভাপতির চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।’

এছাড়া বিসিএলের সময়সূচিতেও বদল আসতে পারে। মে মাসে শুরু হওয়ার কথা থাকলে সেটি পিছিয়ে গেছে তীব্র গরম ও ক্রিকেটারদের ব্যস্ততার কারণে। সম্ভব্য সময় সূচি ধরা হয়েছে আগামী সেপ্টেম্বরে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.