বৃহস্পতিবার | ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
রাজশাহীতে হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন মালিকদের ফিরিয়ে দিলেন পুলিশ সুপার

রাজশাহীতে হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন মালিকদের ফিরিয়ে দিলেন পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর আর্ট জেলায় বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গবার (৩ জুন) সকাল ১১ টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্সরুমে রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম উদ্ধারকৃত ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলেদেন।

 

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: রফিকুল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো: শরিফুল ইসলামসহ জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।

 

রাজশাহী জেলার ৮ টি থানায় ফোন হারানো ৫৬ ব্যক্তি বিভিন্ন সময় সাধারণ ডায়েরি করেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার কার্যালয়ের সাইবার ক্রাইম সেল ৫৬ টি মোবাইল ফোন উদ্ধার করেন।

 

উল্লেখ্য, ৫৬টি মোবাইল ফোনের মধ্যে ভিভো ৬ টি, স্যামস্যাং ১১ টি, শাওমি ৫ টি, রিয়েলমি ১৪ টি, ইনফিনিক্স ৫ টি, ওয়ালটন ৩ টি, টেকনো ৩ টি, ওপ্পো ৮ টি ও ওয়ানপ্লাস ১টি ব্র্যান্ডের।

রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেন, প্রকৃত মালিকের নিকট উদ্ধারকৃত ফোন ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। আমি মনে করি এই সাফল্যের পরিধি আগামীতে আরও বিস্তৃত হবে।

 

হারানো ফোন ফিরে পেয়ে মোবাইল ফোনের মালিকগণ তাই অনেক খুশি। তাঁরা রাজশাহী জেলা পুলিশের এই ভালো কাজের ভূয়শী প্রশংসা করেন। তাঁরা বিশ্বাস করেন রাজশাহী জেলা পুলিশ আগামীতেও এভাবে জনগণের পাশে থেকে নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করে যাবে। তাঁরা রাজশাহী জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.