বৃহস্পতিবার | ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
অস্ট্রেলিয়ায় যাচ্ছেন বিসিবি সভাপতি

অস্ট্রেলিয়ায় যাচ্ছেন বিসিবি সভাপতি

প্রবাহ ডেস্ক: গেল শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির) নতুন সভাপতির দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব গ্রহণের পরই বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। ইতোমধ্যে নানা পরিকল্পনা শুরু করে দিয়েছেন সাবেক এই ক্রিকেটার। বোর্ড পরিচালকদের সঙ্গে মিটিং করেছেন। দেখা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গেও।

এরই মধ্যে জানা যাচ্ছে, পবিত্র ঈদুল আযহা পালন করতে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন বিসিবি সভাপতি। অনেক আগে থেকেই অস্ট্রেলিয়াতে থিতু হয়েছে বুলবুলের পুরো পরিবার। দেশের দায়িত্ব নেওয়ার ডাকে বুলবুল বাংলাদেশে ফিরলেও তার পরিবার সেখানেই আছেন। যার ফলে ঈদকে সামনে রেখে দূর দেশে তার পরিবার কাছে ছুটে যাচ্ছেন তিনি।

আজ মঙ্গলবার রাতেই দেশ ছাড়বেন বিসিবি সভাপতি। তবে কবে নাগাদ আবার দেশে ফিরবেন সেটি অবশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঈদের পরই আইসিসির একটি মিটিং রয়েছে, সেখানে যোগ দেবেন বিসিবি সভাপতি। এরপরই ফিরবেন ঢাকায় এমনটি ধারণা করা হচ্ছে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.