মঙ্গলবার | ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
আইপিএল ফাইনালে কেমন থাকবে আবহাওয়া

আইপিএল ফাইনালে কেমন থাকবে আবহাওয়া

প্রবাহ ডেস্ক: ইডেন গার্ডেন্সে বৃষ্টির পূর্বাভাস থাকায় আইপিএলের ফাইনাল সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আহমেমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এরপরও বৃষ্টি এড়ানো যাচ্ছে না। স্থানীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, মঙ্গলবার সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা আইপিএলের ফাইনালে বিঘ্ন ঘটাতে পারে।

১০ দল, ১৩ ভেন্যু ও ৭৪ ম্যাচ-দুই ম্যাচেরও বেশি সময় ধরা আইপিএল শেষের পথে। শিরোপার লড়াইয়ে টিকে আছে আর দুই দল। আজ ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে পাঞ্জাব কিংস। দুই দলের সামনেই প্রথম শিরোপার হাতছানি। দিনশেষে যে দলই জিতবে, নতুন চ্যাম্পিয়ন পাবে আইপিএল। এমন মহারণ নিয়ে আগ্রহ তুঙ্গে।

ফাইনালের লড়াই শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭.৩০টা থেকে। টস হবে ৭টায়। অ্যাকুওয়েদার অনুযায়ী, সেই সময় বৃষ্টির সম্ভাবনা ৫ শতাংশ। যা পরের দিকে কমে ২ শতাংশ হবে। আবহাওয়া দফতরের ডিরেক্টর অরুণকুমার দাসানে গণমাধ্যমকে বলেছেন, “হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে অহমদাবাদ এবং তার পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আকাশ মেঘলা থাকবে।”

ভারত-পাকিস্তান সংঘাতের কারণে আইপিএল এক সপ্তাহ স্থগিত ছিল। আইপিএলের শুরুতে যে সূচি তৈরি করা হয়েছিল, তাতে কোয়ালিফায়ার ২ এবং ফাইনাল হওয়ার কথা ছিল ইডেনে। কিন্তু পরিবর্ত সূচিতে সেই দু’টি ম্যাচ দেওয়া হয় আহমেদাবাদে। কলকাতায় জুনের প্রথম দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে ম্যাচ সরিয়ে দিয়েছিল বোর্ড। যদিও দ্বিতীয় কোয়ালিফায়ারের দিন (১ জুন) কলকাতায় বৃষ্টি না হলেও অহমদাবাদে হয়েছিল। যে কারণে ম্যাচ ২ ঘণ্টা ১৫ মিনিট দেরিতে শুরু হয়েছিল। ফাইনালেও তেমন কিছু হতে চলেছে?

বৃষ্টির কথা মাথায় রেখে ১২০ মিনিট অতিরিক্ত সময় রাখা হয়েছে ম্যাচ শেষ করার জন্য। মঙ্গলবার কোনও ভাবেই খেলা সম্ভব না হলে রয়েছে রিজার্ভ ডে। একমাত্র ফাইনালের জন্যই বাড়তি একটি দিন বরাদ্দ রেখেছে বিসিসিআই। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল বুধবার আহমেদাবাদে বৃষ্টির সম্ভাবনা নেই। যা আশায় রাখবে দু’দলকে।

তবে দ্বিতীয় দিনও বৃষ্টির জন্য খেলা সম্ভব না হলে সুবিধা পাবে লিগ পর্বে এগিয়ে থাকা দল। সেই হিসেবে এগিয়ে থাকবে পাঞ্জাব কিংস। পয়েন্ট তালিকায় শ্রেয়স আইয়াররা ছিলেন শীর্ষে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছিল দ্বিতীয় স্থানে। তাই ট্রফি যাবে পাঞ্জাবে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.