বুধবার | ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
‘ইনশাআল্লাহ দুটো ম্যাচই জিতব’-আত্মবিশ্বাসী হামজা চৌধুরী

‘ইনশাআল্লাহ দুটো ম্যাচই জিতব’-আত্মবিশ্বাসী হামজা চৌধুরী

প্রবাহ ডেস্ক: আশা ও আত্মবিশ্বাসে ভর করেই ঢাকায় পা রেখেছেন ইংল্যান্ডপ্রবাসী বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরী। জাতীয় দলের হয়ে ঘরের মাঠে প্রথমবার খেলতে যাচ্ছেন তিনি।

লক্ষ্য একটাই-জয়।

সোমবার সকাল ১০টা ৫৫ মিনিটে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় পৌঁছান হামজা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ভক্ত ও সাংবাদিকরা।

গাড়িতে করে টিম হোটেলের পথে রওনা দেওয়ার সময় জানালার কাচ নামিয়ে সংক্ষিপ্ত মন্তব্যে আত্মবিশ্বাসের ছাপ রাখেন তিনি-“আমাদের ভালো সুযোগ আছে। দুটো ম্যাচই আমরা জিতব ইনশাল্লাহ।”

বাংলাদেশ ৪ জুন ঢাকায় ভুটানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে, এরপর ১০ জুন এশিয়ান কাপ বাছাইপর্বে প্রতিপক্ষ সিঙ্গাপুর। তবে ভুটানের বিপক্ষে হামজার মাঠে নামা এখনও অনিশ্চিত।

জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা চাচ্ছেন, হামজাকে সময় দিতে-আবহাওয়া ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে।

এর আগে, ২৫ মার্চ ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচে জাতীয় দলের জার্সিতে প্রথমবার মাঠে নামেন হামজা। এবার দেশের মাটিতে তাকে ঘিরে প্রত্যাশা আরও অনেক বেশি।

এদিকে ইতালিপ্রবাসী মিডফিল্ডার ফাহমিদুল ইসলাম ইতোমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছেন। যুক্তরাষ্ট্রপ্রবাসী শমিতেরও ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে আজ ভোরে। তিনজনকে নিয়েই ২৬ সদস্যের প্রাথমিক স্কোয়াড তৈরি করেছেন কোচ।

ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে এই তিন প্রবাসী ফুটবলার একসঙ্গে মাঠে নামলে সেটা হবে দেশের ফুটবলের জন্য একটি অনন্য মুহূর্ত। এই সম্ভাবনায় স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভক্ত-সমর্থকদের মাঝে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.