বৃহস্পতিবার | ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
৬০ বছরেও থাকবে ৩০-এর মতো ত্বক! নিয়মিত পাঁচ অভ্যাস রপ্ত করলেই ছুঁতে পারবে না বয়স

৬০ বছরেও থাকবে ৩০-এর মতো ত্বক! নিয়মিত পাঁচ অভ্যাস রপ্ত করলেই ছুঁতে পারবে না বয়স

প্রবাহ ডেস্ক: প্রকৃতির নিয়মে বার্ধক্য একদিন আসবেই। কিন্তু সময়ের আগে এলে তা মোটেই সুখকর নয়। বেশ কয়েক বছর আগেও, কম বয়সে ত্বকের বুড়িয়ে যাওয়ার মতো সমস্যা খুব একটা দেখা যেত না। আজকাল পরিবর্তিত জলবায়ু, অতিরিক্ত দূষণ সহ বিভিন্ন কারণে বয়স ৪০-এর কোটা পেরতে না পেরতেই জেল্লা হারাচ্ছে ত্বক, স্পষ্ট হচ্ছে বার্ধক্যের ছাপ। যার জন্য নামীদামি প্রসাধনী ব্যবহার করেও অনেক সময়ে লাভ হয় না। বরং রোজকার জীবনে কয়েকটি অভ্যাস রপ্ত করলে সহজে ধরে রাখতে পারবেন ত্বকের যৌবন।

#জল শরীর থেকে টক্সিন বার করে দেয়। ত্বক হাইড্রেট থাকলে অকাল বার্ধক্য সহজেই এড়ানো যায়, বাড়ে উজ্জ্বলতাও। আর ত্বকের হাইড্রেশনের জন্য শুধু ময়েশ্চারাইজার মাখলে চলবে না। সারা দিন প্রচুর পরিমাণে জল খেতে হবে।

#ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিংয়ের পর সানস্ক্রিন লাগানো খুবই জরুরি। বাইরে বেরোলে তো অবশ্যই, এমনকী ঘরে থাকলেও সানস্ক্রিন লাগানো উচিত। একইসঙ্গে বয়সকে আটকাতে ভিটামিন সি সিরাম লাগান। ভিটামিন সি ত্বকে কোলোজেন উৎপাদন করে, বয়সের ছাপ পড়তে দেয় না এবং ত্বককে উজ্জ্বল করে তোলে।

#সুস্থ ও ফিট থাকতে শরীরচর্চার বিকল্প নেই। তবে শুধু শরীর নয়, ত্বককে সুস্থ রাখতেও দরকার নিয়মিত এক্সারসাইজের অভ্যাস। ত্বকে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রাখতে ও শরীর থেকে টক্সিন দূর করতে নিময়িত ৩০ মিনিট ব্যায়াম করুন।

#ডায়েটের দিকে বিশেষ নজর দিন। যতটা সম্ভব বাইরের খাবার এড়িয়ে চলুন। খাদ্যতালিকায় বেশি করে রাখুন শাকসবজি, ফল, দানাশস্য। এই ধরনের খাবারে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও খনিজ পাওয়া যায়, যা ত্বকের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে।

#ত্বক ভাল রাখতে পর্যাপ্ত পরিমাণ ঘুম জরুরি। রোজ ৭-৮ ঘণ্টা না ঘুমালে শরীরে দ্রুত বার্ধক্য হানা দিতেই পারে। বাড়বে জটিল রোগের সংখ্যাও।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.