রবিবার | ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
মহানগরীতে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে মানববন্ধন

মহানগরীতে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৫ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “কোম্পানীর কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রোববার (01 জুন) সকালে নগরীর কাশিয়াডাঙ্গা বাজার ও কলেজ চত্তর জনসমাগমস্থলে বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ডাব্লিউ বিবি ট্রাস্টের সহযোগিতায় এবং বেসরকারি সংস্থা বস্তি উন্নয়ন ও কর্মসংস্থা, প্রতিভা বিকাশ কেন্দ্র সম্প্রীতি সোসাইটির আয়োজনে এ বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৫ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে মাদকের ভয়াল থাবা ও যন্ত্রণাদায়ক দিক সম্পর্কে বক্তব্য রাখেন বস্তি উন্নয়ন ও কর্মসংস্থার হাসিনুর রহমান, প্রতিভা বিকাশ কেন্দ্রের সভাপতি নাজিরা বেগম, সম্প্রীতি সোসাইটির সমন্বয়কারি মাসদার রহমান, পবা যুব সংগঠনের সভাপতি হাসিবুর রহমান, বুটিক শিল্প সংস্থার সভাপতি রুবিনা খাতুন, হাড়ুপুর পল্লী প্রকৃতি একাডেমির প্রধান শিক্ষক শামসুন নাহার প্রমুখ।

মানববন্ধনে বক্তাগণ বলেন স্থায়ীত্বশীল তামাক নিয়ন্ত্রণে বেসরকারি সংস্থাসমুহকে সম্পৃক্ত করা একান্ত জরুরী। তারা মাদক নিয়ন্ত্রণে সমাজের সকল পর্যায়ের শ্রেণি পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। মাদক বন্ধে সবায়কে একসাথে আওয়াজ তুলতে হবে। শেষে জনগণের মধ্যে সচেতনতার লক্ষে লিফলেট বিতরণ করা হয়।

 


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.