বৃহস্পতিবার | ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
‘আমার কাজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলা না, প্রয়োজন হলে বলবো’

‘আমার কাজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলা না, প্রয়োজন হলে বলবো’

প্রবাহ ডেস্ক: পাকিস্তান সফরে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ রবিবার শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। নতুন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এখনও ক্রিকেটারদের সঙ্গে কথা বলেননি। তবে এই মুহূর্তে ক্রিকেটারদের বাড়তি চাপ দিতে নারাজ তিনি।

আজ জাতীয় ক্রীড়া পরিষদে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সভা শেষে সংবাদমাধ্যমকে বিসিবি সভাপতি বুলবুল বলেছেন, ‘ক্রিকেটারদের সঙ্গে এখনও কথা হয়নি। আমাদের ভাইস প্রেসিডেন্ট নাজমুল আবেদীন ফাহিম (পাকিস্তানে) আছেন সেখানে, তার সঙ্গে কথা হয়েছে। আমরা চেষ্টা করছি তাদের (ক্রিকেটারদের) অতিরিক্ত কোনও চাপ না দিতে। আমার কাজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলা না, আমার কাজ পরিচালকদের সঙ্গে কথা বলা। যখন প্রয়োজন হবে অবশ্যই বলবো। টুর্নামেন্ট যখন শুরু হয়, তখন তাদের পরিকল্পনার মাঝপথে কথা না বলাই ভালো।’

বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে বুলবুলের মূল্যায়ন, ‘ক্রিকেটে গ্রাফ তো সবসময় ওঠে-নামেই। এটা শুধু বাংলাদেশ ক্রিকেটেই না, সব জায়গাতেই। আমি বোর্ডে আসছি দুই দিন হলো। আরেকটু দেখে নিই, তারপর বলতে পারবো। পারফরম্যান্স অবশ্যই বাউন্স করবে… গ্রাফ উপরের দিকে যাবে… যদি আমরা পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারি।’


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.