বৃহস্পতিবার | ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
ফুটবল ম্যাচের মাধ্যমে ব্যতিক্রমী বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন

ফুটবল ম্যাচের মাধ্যমে ব্যতিক্রমী বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক: আজ বিশ্ব তামাকমুক্ত দিবস। ব্যতিক্রমী উদ্যোগে রাজশাহী বিভাগীয় কমিশনার আফিস এবার দিবসটি উদযাপন করেছে। এ উপলক্ষে আজ শনবিার (৩১ ম) বিকালে শারীরিক শিক্ষা কলেজ মাঠে ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ নিজেই এ ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেন।

এর আগে শারীরিক শিক্ষা কলেজ গেট থেকে এক বর্ণ্যাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে কলেজটির মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিভাগীয় কমিশনার অংশগ্রহণকারীদের কাছে জানতে চান সেখানে কোনো ধুমপায়ী আছে কিনা। অংশগ্রহণকারীদের পক্ষ থেকে না সূচক জবাব দিলে তিনি সবাইকে নিয়ে খেলার মাঠে যান।

অনুষ্ঠানে জেলা প্রশাসক আফিয়া আখতার, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডাঃ মো. হাবিবুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং শারীরিক শিক্ষা কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.