বৃহস্পতিবার | ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
এক পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

এক পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রবাহ ডেস্ক: সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। সিরিজ বাঁচাতে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। অন্যদিকে আজ জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে পাকিস্তানের।

লাহোরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। ফলে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ।

দলে একটি পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদি। একাদশে ফিরেছেন মেহেদি হাসান মিরাজ।

আজকের একাদশ হলো, পারভেজ ইমন, তানজিদ তামিম, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারি, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.