বৃহস্পতিবার | ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
রাবিতে দৈনিক মজুরীভিত্তিক কর্মচারীদের স্থায়ীকরণ

রাবিতে দৈনিক মজুরীভিত্তিক কর্মচারীদের স্থায়ীকরণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দীর্ঘদিন ধরে দৈনিক মজুরীভিত্তিতে নিয়োজিত ২৬৪ কর্মচারীকে স্থায়ী করা হয়েছে। এর মধ্য দিয়ে দুই দশকেরও বেশি সময় ধরে অস্থায়ীভিত্তিতে নিয়োজিত ২৬৪ জন সহায়ক ও সাধারণ কর্মচারীর স্থায়ীকরণ হলো। গত ২২ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৩৯তম সিন্ডিকেট সভায় তাদের স্থায়ী করা হয়।

আজ বৃহস্পতিবার (২৯ মে) উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব নিজ কার্যালয়ে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন। এসময় উপাচার্য স্থায়ীকরণের এই জটিল প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে সংশ্লিষ্ট যারা সহযোগিতা প্রদান করেছেন তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এই স্থায়ীকরণের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবারে দীর্ঘদিনের পুঞ্জিভুত একটি সমস্যার সমাধান হলো বলেও তিনি উল্লেখ করেন।

নিয়োগপত্র হস্তান্তরকালে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.