বৃহস্পতিবার | ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
অনলাইন জুয়া বন্ধে বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য নির্দেশনা জারি

অনলাইন জুয়া বন্ধে বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য নির্দেশনা জারি

প্রবাহ ডেস্ক: অনলাইনভিত্তিক জুয়া প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার (২৮ মে) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশের সব বাণিজ্যিক ব্যাংকে পাঠিয়েছে।

নির্দেশনায় অনলাইন জুয়া রোধে ব্যাংকগুলোকে কিছু ব্যবস্থা নিতে বলা হয়েছে। এতে বলা হয়েছে, কোনো মার্চেন্ট বা সাধারণ গ্রাহক জুয়া সংশ্লিষ্ট কার্যক্রমে জড়িত রয়েছেন কি না, তা সার্বক্ষণিকভাবে তদারকির আওতায় রাখতে হবে।

প্রয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তা নিতে হবে। সংশ্লিষ্টতা বিবেচনায় মার্চেন্ট বা গ্রাহকের ঠিকানায় সশরীরে পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করতে হবে।

কোনো গ্রাহক বা মার্চেন্টের অনলাইন জুয়া কার্যক্রমে জড়িত থাকার প্রমাণ মিললে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।

অনলাইনভিত্তিক জুয়ার ক্ষতিকর প্রভাব সম্পর্কে গ্রাহকদের মধ্যে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।

কোনো মার্চেন্ট যে ঠিকানায় ব্যবসা পরিচালনার কথা উল্লেখ করে গ্রাহক হয়েছেন, তিনি প্রকৃতপক্ষে সেই স্থানেই ব্যবসা পরিচালনা করছেন কি না, তা নিশ্চিত করতে হবে।

এ ছাড়া ২০২৫ সালের সাইবার সুরক্ষা অধ্যাদেশের (২১ মে/২৫) নির্দেশনা যথাযথভাবে পরিপালন করতে ব্যাংকগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.