বৃহস্পতিবার | ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
কিছু নেওয়ার আগে আল্লাহ কিছু দিয়েও দেন: পরীমণি

কিছু নেওয়ার আগে আল্লাহ কিছু দিয়েও দেন: পরীমণি

প্রবাহ ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা পরীমণি। পর্দার প্রেম, বিয়ে, বিচ্ছেদ কিংবা সিঙ্গেল মা হওয়ার সাহসিকতা- সবসময় ছিলেন আলোচনার কেন্দ্রে।

কিন্তু আজকের পরীমণি যেন আরও পরিণত।
সোমবার (২৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুকে এক আবেগঘন বার্তা শেয়ার করেছেন পরীমণি। ছোট্ট এক বাক্যে তিনি লিখলেন এক গভীর উপলব্ধি। তা হচ্ছে- ‘আল্লাহ কিছু নেওয়ার আগে কিছু দিয়েও দেন।’

এই কথার পেছনে রয়েছে পরীমণির নিজস্ব বেঁচে থাকার গল্প। পরীর লেখা তা এভাবে প্রকাশ পেয়েছে- আমি শুধু ভাবি, আমার বাচ্চারা না থাকলে আমি কি সত্যিই এতটা গুছিয়ে বাঁচতে পারতাম জীবনে! নানাভাই মারা যাওয়ার সময় আমার আশপাশের অনেকেই মনে করেছিল, আমি হয়তো আর নিজেকে সামলাতে পারব না। কিন্তু আজও আমি দাঁড়িয়ে আছি- আমার সন্তানদের কারণে।’

পরীমণি আরও যোগ করেন, ‘এখন এই মুহূর্তে আমি ভাবছি মহান আল্লাহ পৃথিবীর সবকিছু কত অদ্ভুত সুন্দর করে প্রতিটি জীবনের যোগ-বিয়োগের ভারসাম্য করে দেন! সত্যি, আল্লাহ কিছু নেওয়ার আগে কিছু দিয়েও দেন। আমি ভালো আছি।’

এদিকে, বর্তমানে নতুন কিছু চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টে কাজের পাশাপাশি, নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়েও ব্যস্ত সময় কাটছে পরীমণির। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘ডোডোর গল্প-Story of Dodo’। সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা রেজা ঘটক। এতে পরীর সহশিল্পী চিত্রনায়ক সাইমন সাদিক।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.