বৃহস্পতিবার | ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
শাকিবের সিনেমায় সুযোগ চাইলেন ফারিণ!

শাকিবের সিনেমায় সুযোগ চাইলেন ফারিণ!

প্রবাহ ডেস্ক: ঢালিউড সুপারস্টার শাকিব খানের সামনের কোনো সিনেমায় অভিনয়ের সুযোগ চাইলেন তাসনিয়া ফারিণ। সম্প্রতি এক পুরস্কারের মঞ্চে দাঁড়িয়ে উপস্থাপনার ফাঁকে শাকিবকে পেয়ে খুনসুটির ছলে এই আবদান করেন ফারিণ।

মঞ্চে আফরান নিশো ও ফারিণ দুজন উপস্থাপনা করছিলেন। তখন শাকিবকে পেয়ে মজা করে ফারিণ বলেন, ভাইয়া আপনি অনেক সিনেমা করছেন। আমারও একটা সিনেমা আসছে সামনে। ইধিকা তো আছেই, কিন্তু প্লিজ আপনার নেক্সট সিনেমায় আমি কি অডিশন দিতে পারি?

এমন সময় পাশ থেকে ফারিণকে উদ্দেশ্য করে নিশো বলেন, তাই না? এখন তাকে দেখে কাজ করতে হবে? নিশোকে জবাবে ফারিণের উত্তর, ওমা! শাকিব খানের সঙ্গে সবারই কাজের স্বপ্ন থাকে। তোমার সঙ্গে কাজ করা কি থাকে কারও স্বপ্ন?

পাশ থেকে হাসি মুখে ফারিণকে উদ্দেশ্য শাকিব খান বলেন, তোমার অডিশন লাগবে না। আগামী ঈদে আমার তাণ্ডব সিনেমা রিলিজ হচ্ছে। ইতোমধ্যেই সবার মধ্যে তাণ্ডব চলছে। প্রিয়তমায় বিদেশ শুরু হয়েছিল, সেখান থেকে তুফান দিয়ে দেশ ও দেশের বাইরে থেকে জোয়ার সৃষ্টি হয়েছে। আশা করছি, তাণ্ডবও তাই হবে।

তিনি বলেন, মধ্যপ্রাচ্য এবং কানাডায় তাণ্ডব পরিবেশনা করবে এসকে ফিল্মস। আপনারা সবাই সিনেমা গিয়ে তাণ্ডব উপভোগ করবেন।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.