শনিবার | ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
আইপিএলে সাকিবকে পেছনে ফেললেন মোস্তাফিজ

আইপিএলে সাকিবকে পেছনে ফেললেন মোস্তাফিজ

প্রবাহ ডেস্ক: আইপিএলে বাংলাদেশি বোলার হিসেবে এতদিন সাফল্যের চূড়ায় ছিলেন সাকিব আল হাসান। এবার তাকে ছাড়িয়ে গেছেন মোস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালসের হয়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৩ উইকেট নিয়ে  উইকেটের হিসেবে সাকিবকে পেছনে ফেলেছেন তিনি।

 

চার ওভারে গতকাল জয়পুরে কাটার মাস্টার ৩৩ রানে নিয়েছেন ৩ উইকেট। তাতে ৬০ ম্যাচে আইপিএলে তার উইকেট দাঁড়িয়েছে ৬৫। সাকিবের নামের পাশে অবশ্য ৭১ ম্যাচে রয়েছে ৬৩ উইকেট। মোস্তাফিজের অন্যতম নৈপুণ্যে দিল্লি ম্যাচটা জিতেছে ৬ উইকেটে।

 

চলতি মৌসুমে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের বদলি হিসেবে দিল্লিতে যোগ দেন মোস্তাফিজ। এখন পর্যন্ত খেলেছেন ৩টি ম্যাচ। সব মিলিয়ে তার শিকার ৪ উইকেট। কিন্তু দিল্লির হয়ে তার ক্যাম্পেইন এখানেই শেষ হচ্ছে। কারণ দিল্লি প্লে-অফের টিকিট কাটতে পারেনি।

 

অপর দিকে, সাকিব খেলছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। তার দল লাহোর কালান্দার্স ফাইনালে আজ কোয়েটা গ্ল্যাডিয়টর্সের মুখোমুখি।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.