শুক্রবার | ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি শূন্য সাকিবের

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি শূন্য সাকিবের

প্রবাহ ডেস্ক: ব্যাট হাতে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। সর্বশেষ পিএসএলে এমন এক রেকর্ড গড়েছেন যা কখনও হয়তো চাননি। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ডাক তথা শূন্যতে আউট হওয়ার লজ্জাজনক রেকর্ডের মালিক এখন এই বাঁহাতি।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সাকিব শূন্যতে আউট হয়েছেন ৩২বার। তার আগে রেকর্ডটি ছিল সৌম্য সরকারের। ৩১বার শূন্যতে আউট হয়েছেন তিনি।

দ্বিতীয় কোয়ালিফায়ারে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে নেমে দুই বলে সাকিব শূন্যতে আউট হয়েই রেকর্ড নিজের করে নেন। পিএসএলে খেলতে নেমে দুই ম্যাচেই ব্যাট হাতে তিনি ফিরেছেন খালি হাতে।

সাকিব অবশ্য ইনিংস খেলেছেন বেশি- ৪১০। যা বাংলাদেশি কোনও খেলোয়াড়ের মধ্যে সর্বোচ্চ। সৌম্য সেই জায়গায় খেলেছেন ২৩২ ইনিংস।

বাংলাদেশের অন্য ব্যাটারদের মধ্যে ইমরুল কায়েসের ডাক সংখ্যা ২২, তামিমের ২০। তার পর অবস্থান মুশফিকুর রহিমের ১৯।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.