বুধবার | ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
রাজশাহীর পদ্মা নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

রাজশাহীর পদ্মা নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর হাইটেক পার্ক সংলগ্ন বাঁধ এলাকায় পদ্মা নদীতে ডুবে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ছাত্রের নাম জয় (১৪)। সে নগরীর আলিগঞ্জ এলাকার বাসিন্দা মাহাবুলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে জয় মাছ ধরতে নদীর ধারে যায়। একপর্যায়ে নদীতে নেমে পড়ে এবং সেখানেই ডুবে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ তল্লাশির পর জয়কে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। তবে বিস্তারিত তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.