বুধবার | ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
হজ চলাকালে মসজিদে নববীতে দৈনিক জমজমের ৪০০ টন পানি বিতরণ

হজ চলাকালে মসজিদে নববীতে দৈনিক জমজমের ৪০০ টন পানি বিতরণ

প্রবাহ ডেস্ক: হজ চলাকালে সৌদি আরবের মদিনায় পবিত্র মসজিদে নববীতে প্রতিদিন ৪০০ টন জমজম কূপের পানি বিতরণ করা হচ্ছে। মসজিদ প্রাঙ্গণের বিভিন্ন জায়গায় ১০ হাজার কনটেইনারে করে এই পানি বিতরণ করা হচ্ছে। খবর: আরব নিউজ’র।

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর স্মৃতিবিজড়িত পবিত্র মসজিদটিতে জমজম পানির চাহিদা বাড়লে যাতে সরবরাহ ঠিক থাকে সেজন্য আরও পাঁচ হাজার কনটেইনার প্রস্তুত রাখা হয়েছে।

একবার পান করার মতো ছোট ছোট ৮০ হাজার বোতল জমজমের পানি দৈনিক মসজিদে নববীর সাতটি জায়গায় মুসল্লিদের মাঝে বিতরণ করা হচ্ছে। মসজিদের ভেতরে, ছাদে ও আশপাশের জায়গাগুলোতে ৫৩০ জন এই পানি বিতরণের কাজে নিয়োজিত রয়েছেন। সৌদি প্রেস এজেন্সি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.