বৃহস্পতিবার | ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
সেন্ট্রাল হাসপাতালের লাইসেন্স বাতিলসহ ৪ দাবি শিক্ষার্থীদের

সেন্ট্রাল হাসপাতালের লাইসেন্স বাতিলসহ ৪ দাবি শিক্ষার্থীদের

প্রবাহ ডেস্ক: ভুল চিকিৎসায় ইডেন মহিলা কলেজের ছাত্রী মাহবুবা রহমান আঁখির মৃত্যুর ঘটনায় সেন্ট্রাল হাসপাতালের লাইসেন্স বাতিলসহ ৪ দফা দাবিতে মানববন্ধনে করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। দাবি বাস্তবায়নে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন তারা। সোমবার (১৯ জুন) হাসপাতালের সামনে আয়োজিত সংবাদ মানববন্ধনে এসব দাবি জানান তারা।

এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা ৪ দফা দাবি তুলে ধরেন। সেগুলো হলো-

১. ভুল চিকিৎসার মাধ্যমে নবজাতক ও আঁখিকে হত্যাকারী ডাক্তার সংযুক্তাসহ জড়িতদের গ্রেপ্তার করতে হবে।

২. সেন্ট্রাল হসপিটালের লাইসেন্স বাতিল করে পরিচালককে গ্রেপ্তার করতে হবে

৩. দেশের সকল সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে মনিটরিং সেল গঠনের মাধ্যমে সকলের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।

৪. সেন্ট্রাল হাসপাতাল আঁখির পরিবারকে ২ কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।

এ সব দাবি আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাস্তবায়ন করা না হলে স্বাস্থ্য মন্ত্রণালয় ঘেরাও করা হবে বলেও জানান তারা।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.