বুধবার | ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
মাঝসমুদ্রে যাত্রীবাহী ফেরিতে আগুন

মাঝসমুদ্রে যাত্রীবাহী ফেরিতে আগুন

প্রবাহ ডেস্ক: দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে মাঝসমুদ্রে একটি যাত্রীবাহী ফেরিতে আগুন লেগেছে। ওই সময় ফেরিটিতে ক্রুস ও যাত্রীসহ ১২০ জন মানুষ ছিলেন। অগ্নিকাণ্ডের পরপরই তাদের উদ্ধারে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় কোস্টগার্ডের একটি উদ্ধারকারী জাহাজ। রোববার (১৮ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

এম/ভি এসপারাঞ্জা স্টার নামের ফেরিটিতে রোববার ভোর বেলা আগুন লাগে। এটি সিকোইজোর প্রদেশ থেকে ফিলিপাইনের মধ্যাঞ্চলের বোহোল প্রদেশে যাচ্ছিল বলে জানিয়েছে কোস্টগার্ড।

তবে ফেরিটি থেকে কতজনকে উদ্ধার করা হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা সেটি তাৎক্ষণিকভাবে জানায়নি সমুদ্রসীমার নিরাপত্তা রক্ষায় নিয়োজিত এ বাহিনীটি।

কোস্টগার্ডের প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা যায়, ফেরিটির এক কোণার দু’টি ডেক থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। ওই সময় আগুন নেভাতে কোস্টগার্ডের একটি নৌযান থেকে পানি ছিটানো হচ্ছিল।

এছাড়া ওই সময় ঘটনাস্থলে মাছ ধরার ও অন্য আরেকটি নৌকা দেখা যাচ্ছিল।

তবে কোস্টগার্ডের ভিডিও এবং ছবিতে জ্বলতে থাকা ফেরিটির ৬৫ যাত্রী ও ৫৫ ক্রুর কাউকেই দেখা যায়নি।

গত মার্চে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের বাসিলান প্রদেশে ২৫০ জন যাত্রীবাহী একটি ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় সবমিলিয়ে ৩১ জন যাত্রী ও ক্রু প্রাণ হারান।

১৯৮৭ সালে দেশটিতে ডোনা পাজ নামের একটি ফেরি জ্বালানিবাহী ট্যাংকারের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। ওই ঘটনায় নিহত হন ৪ হাজার ৩০০ জন। যা আধুনিক সময়ে বিশ্বের সবচেয়ে ভয়াবহ নৌ দুর্ঘটনা।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.