শনিবার | ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
যে কারণে ভ্রমণ বাদ দিয়ে দেশে ফিরলেন তিশা

যে কারণে ভ্রমণ বাদ দিয়ে দেশে ফিরলেন তিশা

প্রবাহ ডেস্ক: একটি বিজ্ঞাপনের শুটিং ও পরে ফটোশুট করার জন্য ঈদের আগে ও পরে দুবার ভারত গিয়েছিলেন এ প্রজন্মের জনপ্রিয় নাট্যাভিনেত্রী তানজিন তিশা। ফটোশুটের কাজ শেষ করেই গতকাল দেশে এসেছেন তিনি।

ইচ্ছা ছিল কাজ শেষে আরও কয়েকদিন থাকার। উদ্দেশ্য বেড়ানো। কিন্তু সেটা হয়নি। তড়িঘড়ি করেই দেশে ফিরেছেন। এর কারণ, আজ তার জন্মদিন। দিনটি পরিবারের সঙ্গেই কাটাতে চেয়েছেন তিনি। তাই ভারতে কাজ শেষে বেড়ানোর পরিকল্পনা বাদ দিয়ে দেশে ফিরেছেন।

এ প্রসঙ্গে তানজিন তিশা বলেন, জন্মদিনের সময়টা আসলে পরিবারের কাছেই থাকতে চেয়েছি। যে কারণে কাজ শেষ করেই ঢাকায় চলে এসেছি। বিশেষত আম্মুর সঙ্গে জন্মদিনের সময়টা কাটাতে চেয়েছি।

পরিবারের অন্যান্য সদস্যদের চাওয়া তো ছিলই। গত বছর চেষ্টা করেছি খুব কাছের কিছু মানুষ নিয়ে জন্মদিনটা উদযাপন করতে। এবারও তেমন কিছুই হবে। আমার জন্মদিন ঘিরে পরিবারের সারপ্রাইজ তো থাকেই।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.