বৃহস্পতিবার | ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
ডিপিএলের সূচি পরিবর্তন নিয়ে যা বললেন পাপন

ডিপিএলের সূচি পরিবর্তন নিয়ে যা বললেন পাপন

প্রবাহ ডেস্ক: বাংলাদেশে গত কয়েকদিন ধরে চলছে প্রচন্ড তাপদাহ। এমন গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষের জনজীবন। ব্যাতিক্রম নন দেশের ক্রিকেটাররাও। বরং এই গরমের মধ্যেই ডিপিএলে খেলছেন তারা।

ক্রিকেটের জন্য এমন আবহাওয়া প্রতিকূল না হলেও অনেকটাই কষ্টাসাধ্য কাজ। তাই আগামী মৌসুম থেকে ডিপিএলের সূচিতে পরিবর্তন আনার কথা ভাবছে বিসিবি।

গতকাল আবাহনীর কোচ এবং বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন জানিয়েছিলেন সূচি পরিবর্তনের বিষয়টি নিয়ে ভাবছেন তারা। আর আজ এই সূচি পরিবর্তন নিয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

মিরপুর শেরে-ই বাংলায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পাপন বলেন, ‘আসলে এই গরমটা একেবারে অপ্রত্যাশিত, আগে কখনও আমরা দেখিনি। এটা অবশ্যই আমাদের মাথায় থাকবে।

আমরা ভবিষ্যতে যখনই এই খেলাগুলোর পরিকল্পনা করবো তখন এটা মাথায় থাকবে। তবে এটা মাথায় থাকলেই যে খুব বেশি কিছু একটা করা যাবে বলে আমার মনে হয় না। আমাদের যে ক্যালেন্ডার আর স্পেস আছে তাতে খুবই কঠিন কাজ।’

‘আমরা খেলা দিতে পারব, কথা হচ্ছে ক্লাবগুলো খেলতে রাজি হবে কিনা। জাতীয় ক্রিকেটার ছাড়া কেউ খেলতে চায় না। আর আমাদের যে দায়বদ্ধতা আছে, ওইটাকে আলাদা রেখে সময় বের করা খুবই কঠিন।

আমাদেরকে আসলে মেনেই নিতে হবে জাতীয় ক্রিকেটারদের ছাড়াই খেলতে হবে ডিপিএল। ওদের থাকতেই হবে এমন চিন্তা থেকে যদি বের হয়ে না আসি তাহলে সূচি সরানো যাবে না।’-যোগ করেন পাপন।

এসময় পাশের দেশ ভারতের উদাহরণ টেনে পাপন আরও বলেন, ‘আপনি কলকাতার অবস্থা দেখেন, কলকাতায় তো স্কুল-কলেজও বন্ধ করে দিয়েছে কালকে থেকে। কিন্তু খেলা তো হচ্ছে, খেলা তো বন্ধ হবে না। দুদিন আগে তো খেলা হলো।’


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.