মঙ্গলবার | ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, বৃদ্ধ নিহত

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, বৃদ্ধ নিহত

প্রবাহ ডেস্ক: কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা আশ্রয় শিবিরে দুষ্কৃতকারীদের দুই পক্ষের গোলাগুলির ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছে এক শিশু। শুক্রবার রাত ২টার দিকে পালংখালী ইউনিয়নের বালুখালী ৮-ডব্লিউ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরে এ ঘটনা ঘটেছে বলে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

নিহত ছৈয়দ আলম (৬১) ওই আশ্রয় শিবিরের ই-ব্লকের বাসিন্দা মৃত মোহাম্মদ কাশিমের ছেলে। আহত তাইফুর (১২) কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের ডি-ব্লকের বাসিন্দা নুরুল আমিনের ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি মোহাম্মদ আলী বলেন, শুক্রবার মধ্যরাতে ওই আশ্রয় শিবিরে অজ্ঞাত দুষ্কৃতকারী দুই দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তাদের এলোপাতাড়ি গুলিতে এক বৃদ্ধ এবং এক শিশু গুলিবিদ্ধ হন।

খবর পেয়ে এপিবিএন পুলিশ ও উখিয়া থানা পুলিশের পৃথক দুটি দল ঘটনাস্থলে পৌঁছালে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে বৃদ্ধের গুলিবিদ্ধ মরদেহ এবং শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। শিশুটিকে উখিয়ার কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা হচ্ছে, রোহিঙ্গা আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের এই কর্মকর্তা জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.