বুধবার | ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
সাত বলে ৭ রানে ২ উইকেট হারাল আয়ারল্যান্ড

সাত বলে ৭ রানে ২ উইকেট হারাল আয়ারল্যান্ড

প্রবাহ ডেস্ক: হারলেই সিরিজ হাতছাড়া। জিতলে সিরিজে ফেরার সুযোগ। এমন কঠিন সমীকরণের ম্যাচে আয়ারল্যান্ডের লক্ষ্য ১০২ বলে ২০৩ রান। রানের পাহাড় ডিঙ্গাতে নেমে শুরুতেই বিপদে আয়ারল্যান্ড ক্রিকেট দল।

ইনিংসের প্রথম বলেই তাসকিনের বলে লিটনের দুর্দান্ত ক্যাচে পরিণত হন আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টারলিং। ইনিংসের দ্বিতীয় ওভারে সাকিবের করা বলে রনি তালুকদারের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন লরকান টাকার।

পল স্টারলিং এবং লরকান টাকারের বিদায়ে ১.১ ওভার তথা মাত্র ৭ বলে স্কোর বোর্ডে ৭ রান জমা করতেই ২ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছে আয়ারল্যান্ড।

বুধবার টস হেরে প্রথমে ব্যাট করে ১০২ বলে ২০২ রানের পাহাড় গড়ে বাংলাদেশ।

বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে যায়। কার্টল ওভারে গড়ায় খেলা। ১৭ ওভার তথা ১০২ বলে ব্যাটিং তাণ্ডব চালিয়ে ২০২ রানের পাহাড় গড়ে বাংলাদেশ দল।

বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পুরো ২০ ওভার খেলতে পারলে নিশ্চিত রানের রেকর্ড গড়তে পারত টাইগাররা; কিন্তু বৃষ্টিতে ৩ ওভার কমে যাওয়া রেকর্ড আর হয়নি। তারপরও কম করেনি বাংলাদেশ দল।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১০২ বলে ৩ উইকেট হারিয়ে করেছে ২০২ রান।

উদ্বোধনী জুটিতে ৫৬ বলে ১২৪ রানের রেকর্ড গড়েছেন লিটন কুমার দাস ও রনি তালুকদার। ১৮ বলে দেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়া লিটন ফেরেন ৪১ বলে ১০টি চার আর তিন ছক্কায় ৮৩ রান করে।

২৩ বলে তিন চার আর ২টি ছক্কায় ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেন রনি তালুকদার। ১৩ বলে তিন চার আর এক ছক্কায় ২৪ রান করে ফেরেন তাওহিদ হৃদয়।

মাত্র ২৪ বল মোকাবেলা করে ৩ চার আর দুই ছক্কায় ৩৮ রান করে অপরাজিত থাকেন সাকিব আল হাসান।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.