বুধবার | ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

প্রবাহ ডেস্ক: উত্তর কোরিয়া আবারও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) নিক্ষেপ করেছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া ও জাপান। এর আগে গত বৃহস্পতিবার সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দেশটি।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বা জেসিএসের বরাত দিয়ে দেশটির ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূল থেকে সমুদ্রের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।

তবে রোববারের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়নি দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ।

তাৎক্ষণিকভাবে জাপান কোস্টগার্ড বলেছে, উত্তর কোরিয়া যে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করেছে, তা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে।

এর আগে বৃহস্পতিবার কোরীয় উপদ্বীপ এবং জাপানের মধ্যবর্তী সাগরে একটি সন্দেহভাজন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) নিক্ষেপ করে উত্তর কোরিয়া, যা ছিল দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের টোকিও সফরের মাত্র কয়েক ঘণ্টা আগে।

প্রসঙ্গত, গত ১০ মার্চ কোরীয় উপদ্বীপে এ যাবতকালের মধ্যে সবচেয়ে বড় শুরু করেছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। ১০ দিনব্যাপী এ মহড়া শেষ হবে ২৩ মার্চ। এই মহড়া শুরুর পর থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে উত্তর কোরিয়া। কারণ এই ধরনের সব মহড়াকে আক্রমণের পূর্ব প্রস্তুতি হিসেবে দেখে পিয়ংইয়ং।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.