বুধবার | ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
মাসকুরা খাতুনের মৃত্যুতে রাসিক মেয়রের শোক

মাসকুরা খাতুনের মৃত্যুতে রাসিক মেয়রের শোক

নিজস্ব প্রতিবেদক: মহানগরীর মহিষবাথান নিবাসী ভাষাসৈনিক মরহুম এ্যাডভোকেট সমসের উদ্দিনের স্ত্রী ও রাজশাহী সিটি কর্পোরেশনের উপ-প্রধান কর নির্ধারক এস.এম মহিউদ্দিনের মাতা মোসাঃ মাসকুরা খাতুন (৭৮) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী)এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন মেয়র।

শোক বিবৃতিতে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, ১৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মোসাঃ মাসকুরা খাতুন মুত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন)। মৃত্যুকালে দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাযা শেষে মহিষবাথান কবরস্থানে দাফন সম্পন্ন হয়।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.