বৃহস্পতিবার | ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
রাজশাহীতে এইচএসসির ফলাফলে কমেছে পাস ও জিপিএ-৫ এর সংখ্যা

রাজশাহীতে এইচএসসির ফলাফলে কমেছে পাস ও জিপিএ-৫ এর সংখ্যা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় এবার পাস ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে। এবারও পাস ও জিপিএ-৫ প্রাপ্তের দিক থেকে এবারও ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। এছাড়াও কমেছে শতভাগ পাস করা কলেজ ও বেড়েছে শূন্য পাসের কলেজের সংখ্যা।

এবার রাজশাহী বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৬০ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ২১ হাজার ৮৫৫ শিক্ষার্থী।যা গত বছর ছিল ৯১ দশমিক ২৯ শতাংশ। জিপিএ-৫ ছিল ৩২ হাজার ৮০০ জন।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ফলাফল ঘোষণা করে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, এক লাখ ২৬ হাজার ৭০০ জন শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে এক লাখ ৩ হাজার ৩৮৫ জন শিক্ষার্থী।

তিনি বলেন, এবার ছাত্রীদের পাসের হার ৮৫ দশমিক ৮৯ শতাংশ এবং ছাত্রদের ৭৭ দশমিক ৭৭ শতাংশ। এছাড়াও জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৯৫৭ জন ছাত্রী এবং ৯ হাজার ৮৯৮ জন ছাত্র।

আরিফুল ইসলাম বলেন, রাজশাহী শিক্ষা বোর্ডের আট জেলার ৭৫১টি কলেজ থেকে শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৩১টি কলেজে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। যা গত বছর ছিল ১৬২ কলেজ। এছাড়াও ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি। যা গত বছর ছিল শূন্য।

এদিকে, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক বলেন, রাজশাহী কলেজে পাসের হার ১০০ ভাগ। এবার ৪৭৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৪৫৩ জন জিপিএ-৫ পেয়েছে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.