মঙ্গলবার | ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলামের মৃত্যুতে রাসিক মেয়রের শোক

প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলামের মৃত্যুতে রাসিক মেয়রের শোক

নিজস্ব প্রতিবেদক: প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলামের (৬৮) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বুধবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র।

শোক বিবৃতিতে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় রাজশাহী মহানগরীর ১৬নং ওয়ার্ডের মথুরডাঙ্গায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ১ পুত্র ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.